# Tags

কিশোরগঞ্জে ট্রাকচাপায় এক সিএনজি চালক নিহত

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম শরীফ (৪০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সকালে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম শরীফ বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার ২৯ আগষ্ট সকালে সিএনজি চালক শরীফুল ইসলাম যাত্রীবিহীন সিএনজি নিয়ে কটিয়াদী থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়ার সময় মাইজহাটি এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি সিএনজি কে চাপা দেয়। এতে
ঘটনাস্থলেই সিএনজি চালক শরিফুল মারা যান। দুর্ঘটনার সময় সিএনজিতে কোনো যাত্রী ছিল না। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় সিএনজি ও ট্রাক জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে যায়। তবে সিএনজিতে যাত্রী না থাকায় অন্য কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। নিহতের মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াদিন রহিয়াছে।